সুস্বাদু আম স্বল্পমূল্যে সংরক্ষন করার জন্য মালদায় নতুন প্যাক হাউস
দি নিউজ লায়ন; বিভিন্ন জাতের সুস্বাদু আম স্বল্পমূল্যে সংরক্ষিত করার জন্য মালদায় নতুন একটি প্যাক হাউস তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন। আর এবিষয়ে বৃহস্পতিবার দিল্লি থেকে আম বিষয়ক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল মালদায় আসে। এদিন সকালে দিল্লির সেই প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনের পদস্থ কর্তারা। শহরের ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান। সেখানেই রয়েছে আমের আরত।
আর ওই এলাকায় নতুন প্যাক হাউস তৈরি হলে চাষী ও ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা । তাই এদিন ওই এলাকার কোথায় নতুন প্যাক হাউস তৈরি করা যেতে পারে, সেটি ও তদারকি করে দেখেন জেলা প্রশাসনের কর্তারা। পরে দিল্লি থেকে আসা ওই প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টার কমিটির সম্পাদক উজ্জল সাহা সহ অন্যান্যরা।
জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, মালদায় একটি প্যাক হাউস রয়েছে ঠিকই । কিন্তু আম বাজার থেকে সেখানে যেতে অনেকটাই সমস্যা হচ্ছে চাষি এবং ব্যবসায়ীদের । যেহেতু আমের আরত থেকে ওই প্যাক হাউসের দূরত্ব অনেকটাই বেশি । তাই ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সংলগ্ন এলাকায় নতুন প্যাক হাউস তৈরীর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জায়গা এদিন পরিদর্শন করা হয়েছে । এবিষয়ে প্লানিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Post a Comment